কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

জয়পুরহাট ১ ঘন্টার প্রতিকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করলেন রোজা



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটে ১ ঘন্টার প্রতিকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন জয়পুরহাট মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আমিনা ইসলাম রোজা।

সোমরার ১১ টায় জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কাছ থেকে তিনি ১ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন। প্ল্যান ইন্টারন্যাশনাল এর 'গার্লস টেকওভার' কর্মসূচির আওতায় 'ইয়েস বাংলাদেশ' এর সহযোগিতায়' ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) এর নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্ব প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, আজকের শিশু আগামীর প্রশাসক। একদিন এই শিশুরাই বড় চেয়ারে বসবে। তাদের বর্তমানের চিন্তা চেতনাগুলো ভবিষ্যতে কর্মজীবনে বাস্তবায়ন করবে।

এসময় প্রতিকি পুলিশ সুপার আমিনা ইসলাম রোজা সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং ইভটিজিং,মাদক,বাল্য বিবাহ জয়পুরহাটে সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বানিজ্য, সাইবার ক্রাইমসহ নানা অপরাধ দমনে প্রস্তাবনা দেন।
বিষয় গুলোর প্রতি নজর দিয়ে পুলিশের সঠিক ভূমিকা পালনের আশা করেন।পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব এসব বাস্তবায়নের আশ্বাস দেন।


একঘন্টার দায়িত্ব শেষে রোজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ এর ডিষ্ট্রিক্ট ভলান্টিয়ার সালেহুর রহমান সজিব, শান্তনা পারভীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) আফজাল হোসেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাহেদ আল মামুন,জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।

Tag
আরও খবর