নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাঁচবিবিতে কোকোডাস্ট উৎপাদন ও বাজারজাতকরণ’ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে ‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে কোকোডাস্ট (কোকো মিডিয়া) উৎপাদন ও বাজারজাতকর’ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

জাকস ফাউন্ডেক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে কাইয়ুম নার্সারিতে উক্ত মাঠ দিবসে জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হান।

এ সময় বক্তব্য দেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরগণসহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার সবজি চাষীগণ।

মাঠ দিবসে কোকোডাস্টে উৎপন্ন চারা ব্যবহারকারী একাধিক কৃষক জানান, নার্সারিটি অত্র এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এলাকার সবজি চাষীদের জন্য এই চারা অনেক সহজলভ্য ও সহজ প্রাপ্য হয়েছে, যা ব্যবহারে আধুনিক কৃষি গঠনে অংশগ্রহণ সহজতর হবে। 

এ সময় কৃষক মোঃ শাহজাহান বলেন, তিনি এই নার্সারীর চারা ব্যবহার করে ২ বছর যাবত জমিতে সবজি চাষাবাদ করছেন। এই চারা মারা যায় না, চারাতে স্প্রে লাগে কম, ফলন ভালো, চারা সবসময় পাওয়াও যায়। তিনি আরো জানান, এই চারা ব্যবহার করে তিনি আজ সফল।

এছাড়াও কোকো মিডিয়া ব্যবহারকারী উদ্যোক্তা মোঃ ইয়াসির আরাফাত বলেন, তিনি কাইয়্যুম নার্সারি হতে কোকো মিডিয়া ব্যবহার করে চারা তৈরি করছেন, যা অত্যন্ত মানস্মমত।

উদ্যোক্তা মোঃ আঃ কাইয়্যুম জানান, তিনি প্রকল্পের সহযোগিতায় বাণিজ্যিকভাবে কোকো মিডিয়া উৎপাদন শুরু করেন। গত ৩ মাসে এলাকার বিভিন্ন নার্সারিতে গুণগত মানসম্পন্ন কোকোডাস্ট ৪ টন সরবরাহের পাশাপাশি এ পর্যন্ত প্রায় ১০.৫ লক্ষ চারা কৃষকদের মাঝে সরবরাহ করেছেন। এতে এলাকার কৃষকগণ গুণগত মানের চারা ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারছেন। ফলে এই চারা ব্যবহারের আগ্রহ তৈরি হচ্ছে। আগামীতে এই ব্যবসা বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে নিয়েছি যেন এলাকার কৃষকদের কাছে খুব সহজলভ্য হয়।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

আরও খবর