নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাংবাদিকের মায়ের হাতের রগ কেটে দিল মাদকসেবী, অতপর গ্রেপ্তার প্রধান আসামী


মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

পারিবারিক কলহের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের এক বয়স্ক মহিলার হাতের চারটি রোগ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক মাদকসেবীর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ওই মহিলার ছেলে সাংবাদিক দৈনিক দেশ প্রতিদিনের জয়পুরহাট জেলা প্রতিনিধি  আল আমিন বাদি হয়ে মাদকসেবী আজাদুল ইসলামসহ কয়েকজনকে আসামী করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এঘটনায় বুধবার বিকেলে উপজেলার বড়পুকুরিয়া গ্রাম থেকে মাদকসেবী আজাদুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী আজাদুল ইসলাম হলেন- পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মোঃ জাবেদ আলীর ছেলে।

বুধুবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ সোহেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী ভুক্তভোগী  ছেলে সাংবাদিক আল আমিন বলেন, বেশকিছু দিন থেকে প্রতিবেশী আজাদুল ইসলামের পরিবারের লোকজনের সঙ্গে আমাদের  পারিবারিক কলহের জেরে ঝগড়া বিবাদ চলছিল। এরই এক পর্যায়ের ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তারকৃত মাদকসেবী আজাদুল ইসলামসহ অন্য আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় এক পর্যায়ে আমার মা মোছাঃ বিলি বিবি (৫৫) হাতের চারটি রোগ কেটে ফেলে। এতে আমার মা গুরুত্বর আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা।

এ বিষয়ে বিবাদী আজাদুল ইসলামের ছোট ভাই আসাদুল ইসলাম বলেন, এঘটনায় আল আমিন ও তার পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে আমাদের উপরও হামলা করলে আমার বাবা, বোনসহ তিনজন আহত হয়েছে। বোন হাসপাতালে ভর্তি আছে। আমরাও থানায় লিখিত অভিযোগ করেছি।

Tag
আরও খবর