নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাঁচবিবিতে উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের ইউএনওর পদত্যাগের দাবিতে বিক্ষোভ





জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে প্রায় দুই শতাধিক স্থানীয় জনগণ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ ও অবস্থান নেন। এসময় বিক্ষোভকারীরা 'ইউএনও'র পদত্যাগের দাবিতে স্লোগান দেন। জানাগেছে, বিক্ষোভকারীরা সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার অনুসারী।


এসময় বিক্ষোভকারীরা বলেন, বিগত সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও উপজেলার বিভিন্ন রাস্তার গাছ গোপনে টেন্ডারের মাধ্যমে বিক্রি করেছেন। আমরা বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করছি।


সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে প্রায় দুই শতাধিক নারী-পুরুষের সমন্বয়ে একটি মিছিল পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে অবস্থান করেন। এসময় বিক্ষোভকারীর কিছু অংশ নারী-পুরুষ ইউএনও'র দ্বিতীয় তলায় গিয়ে অবস্থান নেন। সেখানেও বিক্ষোভকারীরা ইউএনওর পদত্যাগের দাবিতে জোরালো স্লোগান দেন। ঘন্টাব্যাপী চলা বিক্ষোভে ইউএনওর নানা অনিয়মের কথা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া আল মামুন সানি সরদার ও জাকারিয়ার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এক বৈঠকের মাধ্যমে সমঝোতায় বসেন। এরপর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহীর কার্যালয় থেকে চলে আসেন।



পাঁচবিবি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হয়ত ভেবেছেন যে, আমার অফিস থেকে উনার বিপক্ষে রিপোর্ট গিয়েছে যার কারনে হয়ত উনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন। সেজন্য উনার লোকজন এসে এখানে অবস্থান নিয়েছেন। পরে উনার লোকজন দেখে যে, আমার অফিস থেকে উপজেলা চেয়ারম্যানের বিপক্ষে কোনো রিপোর্ট যায়নি, এজন্য তারা আসশস্ত হয়ে ফিরে গেছেন এবং এছাড়া যে, বাঁকি অভিযোগগুলো করেছে সে বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে এঘটনার পর সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। সেখানে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বলেন,   আমাকে সাময়িক বরকাস্ত করা হয়েছে। আমি এবিষয়ে উচ্চ আদালতের দারস্থ হবো। ইনশাল্লাহ আমি বিজয়ের বেসে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। আমি আপনাদের পাশে ছিলাম, আছি থাকবো ইনশাআল্লাহ। 

আরও খবর