নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনিময়



মোঃ মনোয়ার হোসেন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি 


হিন্দুসহ অন্যান্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও সহিংসতা প্রতিরোধে এবং সাধারণ জনগণের জান মালের নিরাপত্তায় সার্বিক কাজ করছেন বাংলাদেশ সেনবাহিনীর সদস্যরা। সেই ধারাবাহিকতায় সোমবার (১২ আগস্ট) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বারোয়ারী মন্দির পরিদর্শন করেন সেনা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেখার মাবুদ। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্ণেল জোবায়ের, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান,পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমসহ অন্যান্নরা। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন । 


পরে পাঁচবিবির উপজেলা উচাই সেভেন্থ ডে এ্যাডভিন্টিষ্ট মারানাথা সেমিনারী স্কুল এ্যান্ড কলেজ পরিদর্শনে যান সেনবাহিনীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সেখানে স্বাগত গান গেয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগত অতিথিদের বরণ করেন সেভেন্থ ডে এ্যাডভিন্টিষ্ট মারা নাথা সেমিনারী স্কুল এবং কলেজের কমলমতি শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবুদ।



এসময় উপস্থিত ছিলেন সেভেন্থ ডে এ্যাডভিন্টিষ্ট মারানাথা সেমিনারী স্কুল এবং কলেজের অধ্যক্ষ শিরীল মিনজী, সহকারী অধ্যক্ষ মার্ক সরেন ও কোষাধ্যক্ষ  তুষার দেব শর্মাসহ শিক্ষক শিক্ষার্থীরা। 


এছাড়া পাঁচবিবি থানায় পুলিশের কর্ম বিরতি শেষ করে কাজে যোগদান করায় পাঁচবিবি থানার সকল অফিসারের সাথে মতবিনিময় করেন সেনা কর্মকর্তারা ।


Tag
আরও খবর