নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাঁচবিবিতে মহিলালীগের নেত্রীর বিরুদ্ধে জায়গা দখল, চাঁদাবাজির অভিযোগ

 জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন মহিলালীগের নেত্রী আসলেমা আক্তার খুঁশি ও তাঁর স্বামী আব্দুল ওহাবের বিরুদ্ধে এক বৃদ্ধ মহিলার জায়গার সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখল ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ জুন) বিকেল পাঁচটায় ভুক্তভোগী ওই বৃদ্ধ মহিলার মেয়ে নাজিরা আক্তার নাজু পরিবারের সদস্যদের নিয়ে পাঁচবিবি মডেল প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নাজিরা আক্তার নাজু বলেন, পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর মোলান মৌজার ১৩৬৪/৬৫ দাগের আমার মায়ের নিজ নামীয় সাড়ে ১২ শতাংশ সম্পত্তি আছে। যেখানে কিছু সম্পত্তির উপর আমাদের একটি গুদাম ঘর নির্মাণ করা আছে, যেটি বর্তমানে ভাড়া দেওয়া আছে। বর্তমানে সেই সম্পত্তির বাঁকী অংশে গত (১১ জুন) তারিখে ইট দিয়ে আমরা সীমানা প্রাচীর দিলে ওইদিন রাতের আধারে মোলান রশিদপুর গ্রামের আসলেমা আক্তার খুঁশি, তাঁর স্বামী আব্দুল ওহাব, তাঁর ছেলে আসমাউলসহ ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে উজ্জল ও ধুলবরের ছেলে আলম আমাদের সীমানা প্রাচীর ভেঙে দিয়ে জায়গা দখলের চেষ্টা করেন। এছাড়া গুদাম ঘরে তালা দেওয়ার চেষ্টা করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই সম্পত্তি ছেড়ে দিবে মর্মে বিবাদীরা দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছে। আমরা চাঁদা দিতে অপারগতা জানালে তাঁরা আমাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধুমকি দিচ্ছেন। এঘটনায় পাঁচবিবি থানায় একটি সাধারন ডায়েরীও করেছি। বর্তমানে আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি। আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে আমাদের বৈধ সম্পত্তি উদ্ধার পূর্বক প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনের বিষয়ের মহিলালীগের নেত্রী আসলেমা আক্তার খুঁশির মুঠোফোন একাধিকার কল দিলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। একারনে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
Tag
আরও খবর