নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাঁচবিবিতে পুত্রবধুর হাতে প্রাণ গেল শ্বাশুরির,ঘাতক পুত্রবধু গ্রেফতার



মোঃ মনোয়ার  হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামে শ্বাশুরিকে হত্যার অভিযোগে ছেলের বউ মুনি আক্তার নীলাকে (২০) গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ। রবিবার (১৩ মে) গ্রেফতারকৃত আসামিকে জয়পুরহাট বিজ্ঞ আদালতে তাকে প্রেরন করেছেন। গ্রেপ্তারকৃত মুনি আক্তার নীলা উপজেলার হরেন্দা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

মামলার এজাহার সূত্রে  জানাযায় যে শনিবার (১১ মে) সন্ধ্যার দিকে আড়াই বছরের শিশু নাতনীকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে বউ শ্বাশুরির মাঝে তুমুল ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাঁটির একপর্যায়ে ছেলের বউ শ্বাশুরির মাথার চুল চেপে ধরে টানাহেঁচড়া করতে করতে এসময় ছেলের বউ শ্বাশুরিকে জোড়ে ধাক্কা দিয়ে ফেলে দিলে তখন ঘরের দরজার সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন শ্বাশুরি। এদিকে খবর পেয়ে আহত মাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন ভুক্তভোগীর ছেলে। সেখানে রোগীর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত নয়টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে শ্বাশুরি মারা যায় ।

এঘটনায় শনিবার (১১ মে) রাতে শ্বশুর হাসেন আলী বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ছেলের বউকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে  জানতে চাইলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান  বলেন এ ঘটনায় মামলার পরে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরন  করা হয়েছে।

Tag
আরও খবর