নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যম্পের সদস্য কর্তৃক পাঁচবিবিতে ৪ মাদক ব্যবসায়ী আটক


জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প সদস্য পাঁচবিবির সীমান্ত এলাকা থেকে গতকাল বুধবার গভীর রাতে ৪ মাদক ব্যবসায়ীসহ ২৯ বোতল ফেন্সিডিল আটক করেছে।


আটক কৃতরা হলো পূর্বকয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রুবেল ইসলাম (২৯), ছেলোবেলো গ্রামের আনিছুর মন্ডলের ছেলে মোঃ সুমন হোসেন (২৮), জয়পুরহাট সদরের বড়তাজপুর গ্রামের মোঃ সেরাজুল ইসলামের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২৮) ও আব্দুল মতিনের ছেলে মোঃ সাজেদুর রহমান সাজু (২৫)।



আজ বৃহস্পতিবার সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।


তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন থেকে নেশা জাতীয় ফেন্সিডিল অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।


আজ বৃহস্পতিবার সকালে আটক আসামীদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে একটি মামলা হয়েছে বলে পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর