নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশকে পুনর্গঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - ড.মঈন খান

বাংলাদেশকে পুনর্গঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - ড.মঈন খান 


মোহাম্মদ মিনার হোসেন খান , পলাশ (নরসিংদী)



                   বাংলাদেশকে পুনর্গঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে  নরসিংদী থেকে পাঁচটি  আসনে জয়লাভ করে বিএনপি। 


                          ১ মার্চ ২০২৬ রোজ রবিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা বিএনপি  ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রবিবার পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী -২ আসনের সংসদ সদস্য  ড. আব্দুল মঈন খান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


                  উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন , নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য ও  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল , নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল  এবং নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসাইন,জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী  এড.রোকসানা খন্দকার ।


                 পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং পৌর বিএনপি'র  সভাপতি   আলম মোল্লা সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল  হক,যুগ্ন সাধারন সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া  মিল্টন , পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া,পৌর ছাএদলের আহবায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪১ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে