নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পলাশে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পলাশে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 



মোঃ মিনার হোসেন খান,  পলাশ উপজেলা প্রতিনিধি 


নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের শ্লোগান ছিল আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব।এ সময়  মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু শ্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী দু:শাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে  মানুষ। তিনি অন্ত:বর্তি সরকারকে উদ্দ্যেশ্য করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে  যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জণগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে। 

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে ড. আব্দুল মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যালয়ের শুভ উদ্বোধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। 

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪১ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে