নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন

পলাশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিনার হোসেন খান 



      নরসিংদীর পলাশে  জিনারদী রেল স্টেশনে "নরসিংদী কমিউটার" ট্রেন যাত্রা বিরতি দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


১১ এপ্রিল রোজ শুক্রবার সকালে পলাশের জিনারদীতে এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধনে স্থানীয়রা জানান, বাংলাদেশ রেল যাত্রা শুরু থেকে জিনারদীতে রেল স্টেশন চালু হয়। সেই সময় চার থেকে পাঁচটি ট্রেন চলাচল করলেও দুর ভাগ্যজনকভাবে এই রেল স্টেশনে এখন একদিন পরপর শুধুমাত্র কর্নফুলি ও নোয়াখালী এক্সপ্রেস  ট্রেন মাত্র ৩০ সেকেন্ড করে যাত্রা বিরতি দিয়ে থাকে। এছাড়া অন্য কোন আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি না থাকায় রেল যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

এই এলাকার জনসাধারণের ট্রেন ছাড়া অন্যান্য যানবহনে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই গত ২৬ শে মার্চ থেকে চলাচলকারী "নরসিংদী কমিউটার"ট্রেন যাত্রা বিরতি  দেওয়ার দাবি জানান স্থানীয়রা।  

এই দাবি পূরণ না হলে অথবা নরসিংদী কমিউটার ট্রেন যাত্রা বিরতির জন্য নীতিগত সিদ্ধান্ত না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সংগঠন উত্তরণ ক্লাবের সভাপতি মোহাম্মদ আজিম মিয়া, মানববন্ধনের সমন্বয় মাসুদ খান, উত্তরণ ক্লাবের সদস্য খোরশেদ আলম, মনিরুজ্জামান ইমন, সজন, ড্রিমার্স ক্লাবের আসাদুজ্জামানসহ অন্যরা।

মানববন্ধনে উত্তরণ ক্লাবের সভাপতি মোহাম্মদ আজিম মিয়া বলেন, ডিনারদী রেলস্টেশন চালু হওয়ার পর থেকে বেশ কয়েকটি ট্রেন নিয়মিত যাতায়াত করত কিন্তু বর্তমানে দুটি মাত্র লোকাল ট্রেন তাও একদিন পরপর সামান্য সময়ের জন্য যাত্রা বিরতি দিয়ে থাকে। এই রেলস্টেশন থেকে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের জন্য এই এলাকার মানুষ জড়ো হয়।  শুধু তাই নয় বাংলাদেশের প্রতিটি আন্দোলনের ক্ষেত্রে এই এলাকায় মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এছাড়া এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিজয় চ্যাটার্জী থেকে শুরু করে সাবেক খাদ্য মন্ত্রী আব্দুল মোমেন খান ও সাবেক মন্ত্রী ডঃ আব্দুল মঈন খান সহ অসংখ্য গুণী ব্যক্তিদের জন্মস্থান এখানে। এছাড়াও এই এলাকা থেকে প্রচুর পরিমাণে কলা ও শাকসবজি নিয়মিত  ঢাকার বাজারে যাওয়ার জন্য এই ট্রেনই একমাত্র ভরসা। এলাকার সকল দিক বিবেচনা করে এখানে নরসিংদী কমিউটার ট্রেনটি যাত্রা বিরতি দেওয়ার দাবি জানানো হয়। এই দাবি কর্তৃপক্ষ সহজেই মেনে নেবেন বলে আশা করেন তারা।  এই দাবি সহজে মেনে না নিলে এই এলাকার সকলকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এখানে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রা বিরতি করানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন স্থানীয়রা। মানববন্ধনে প্রায় সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর