নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পলাশে ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত

পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান 


          নরসিংদী পলাশে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াশাল পৌরসভা শাখার উদ্যোগে পলাশ বাসস্ট্যান্ড গোলচত্বরে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
                   ২৮ সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল সাড়ে তিনটা সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্হতা কামনায় দোয়া ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা (দক্ষিণ) পৌর আমির মাওলানা বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াশাল পৌরসভা (উত্তর) পৌর আমির এডভোকেট মোঃ লোকমান ভূ্ঁইয়া। 
    পলাশ শিল্পাঞ্চল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ রোড থেকে সাবেক প্রফেসর মোঃ ইসমাইল খায়েরীর নেতৃত্বে মিছিল বের করে পলাশ বিদ্যুৎ উন্নয়ন রোড ও পলাশ সারকারখানা মোড় হয়ে পলাশ বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় গন সমাবেশ অনুষ্ঠানে সমবেত হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্র জনতা ও ঘোড়াশাল পৌরসভার মোট নয়টি ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থক জনগণ উপস্থিত ছিলেন। 
     পলাশ উপজেলা বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় ঘোড়াশাল পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত উক্ত গণ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমজাদ  হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মোজাম্মেল হক,পলাশ উপজেলা আমীর মাওলানা মোঃ আবুল কাশেম সিকদার ও পলাশ উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ মাসুদ করিম। তাছাড়া ঘোড়াশাল পৌরসভার সকল ওয়ার্ডের স্হানীয় নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ উক্ত গণ সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর