নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঘোড়াশাল স্টেশনে কর্নফুলী ট্রেনের ধাক্কায় নিহত বৃদ্ধ মহিলা

পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলার নাম রেনু বেগম (৬৮)।  অদ্য বুধবার সকালে ঘোড়াশাল রেলস্টেশনের একটু সামনেই এই মর্মান্তিক   দুর্ঘটনা ঘটে।


নিহত বৃদ্ধা রেনু বেগম ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রামের মৃত কদম আলীর স্ত্রী। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে,, বুধবার  সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে টান ঘোড়াশালের রেললাইন পার হয়ে পাশের চামড়াব গ্রামে যাচ্ছিলেন রেনু বেগম। 


এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন রেনু বেগমকে ধাক্কা দেয়। এ ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তার ছেলে আবুল হাসেম মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


নিহতের ছেলে আবুল হাসেম বলেন, আমার মা কানে কম শোনতেন। তাই রেললাইন পারাপার হওয়ার সময় ট্রেনের শব্দ শোনতে পায়নি। পরে খবর পেয়ে মাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যাই।  অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে মা মারা যায়।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, ঘোড়াশাল রেলস্টেশন থেকে এ দুর্ঘটনার বিষয়ে আমাদের  জানানো হয়নি। তবে আমরা  শুনেছি ট্রেনের ধাক্কায়  একজন মারা গেছে। এই বিষয়ে  বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪১ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে