নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সেনবাগে গৃহবধূকে গণধর্ষণ মামলা, র‍্যাবের হাতে আটক ১

, র‍্যাবের হাতে আটক ১






সেনবাগে গৃহবধূকে গণধর্ষণ মামলা, র‍্যাবের হাতে আটক ১


নোয়াখালী  জেলার  সেনবাগ উপজেলার  ৮নং বীজবাগ ইউপি'র কাজীরখিল গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ইমন নামের এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১। এ মামলায় এখনো পর্যন্ত তিন আসামি পলাতক রয়েছেন।


২৬ ফেব্রুয়ারি রোববার রাতে ঢাকার নিউমার্কেট এলাকার চাঁদনি মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।


র‌্যাব-১১, সিপিসি- ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত ইমন নোয়াখালীর সেনবাগের ৮নং বীজবাগ ইউপি'র পশ্চিম কাজীরখিল গ্রামের রাধার বাড়ির সামছুল হকের ছেলে বলে জানা যায়।


র‌্যাব জানায়, চলতি বছরে গত ৫ জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক ওমান প্রবাসীর বাড়িতে ওঁৎপেতে ছিল ইমনসহ চার জন। রাতে ওমান প্রবাসীর স্ত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বসত ঘর থেকে বাইরে বের হন। সুযোগ বুঝে আগ থেকে ওঁৎপেতে থাকা চার জন তাকে মুখ চেপে ধরে বাড়ির পুকুর পাড়েরর পাশে নিয়ে গণধর্ষণ করে। পরবর্তীতে এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ইমনসহ চারজনকে আসামি করে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে ছিল আসামিরা।


কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার আসামি ইমনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর