নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দুর্নীতির অভিযোগে ব্যাংকের দুই কর্মকর্তার কারাদণ্ড


নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের দুইজনকে ২ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। 


গ্রেফতার না হওয়ার কারনে, আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না। 

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চন্ডিপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মো. জব্বর আলীর ছেলে তৌফিক আহামেদ এবং একই শাখার সাবেক ম্যানেজার ও বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে মো. আমীরুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা একে অন্যের সঙ্গে যোগসাজশ করে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুর দেখিয়ে তাদের কর্মকালীন সময় দুই লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট ২ লাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় গত ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি অধিকতর তদন্তের জন্য পরবর্তীতে দুদুকে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দুদক আইনজীবী আবুল কাশেম বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের উভয়কে দণ্ডবিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন। আসামিদের গ্রেফতারের জন্য নিদের্শ দেওয়া হয়েছে। গ্রেফতারের পর থেকে তাদের রায় কার্যকর করা হবে।

আরও খবর