নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ

বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ


বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী;

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা, ওয়াকর্শপ মালিককে গুলি, মহিলার বসত ঘরে অগ্নিসংযোগ, চাঁদাবাজি অপহরন সহ একাধিক মামলার আসামী সন্ত্রাসী রুবেল (২৬) র‌্যাবের হাতে আটক হওয়ার পর পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) র‌্যাব ১১ সিনিয়র পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানার আলাইয়ারপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ওয়ারিশ হাজী বাড়ীর মোঃ রফিক উল্যার পুত্র ও খুন সহ একাধিক মামলার আসামী মোঃ রুবেল কে মঙ্গলবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে ঢাকা সহ বিভিন্ন স্থানে পলাতক আসামী হিসেবে আত্নগোপনে ছিল। তাকে ধরার জন্য অনেক চেষ্টার পর ঢাকার র‌্যাবের একটি শাখার সহযোগীতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

আলাইয়ারপুর গ্রামের ভুক্তভোগী গুলিবিদ্ধ নুর আলম বলেন, রুবেল বাহিনী সন্ত্রাসীরা তাকে গুলি এবং তার ভাই নুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এছাড়া মোশাকপুর বড় বাড়িতে এক মহিলার বসতঘরে অগ্নিসংযোগ, আশ্বাদ ব্যাপারী বাড়ীর আবদুল লতিফকে অপহরন সহ শতাধিক ঘটনা ঘটিয়েছে। ইতোমধ্যে ৬/৭ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল। এলাকার জনগনের সহযোগীতায় আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ভাবে তাকে ও তার দলের সদস্য রায়হান, রাশেদ, ইয়াছিন, শরীফ ও ২০/২৫ জনের অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান বলেন, র‌্যাবের সদস্যরা সন্ত্রাসী বাহিনীর প্রধান ৬/৭টি মামলার আসামী বাহিনী প্রধান রুবেলকে থানায় হস্তান্তর করে। এরপর তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তার কাছে অস্ত্র বা নাশকতা কর্মকান্ড চালানোর জন্য অস্ত্র আছে কিনা জিজ্ঞাসাবাদ করা হবে। বেগমগঞ্জে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ সবসময় তৎপর রয়েছে।

আরও খবর