নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু

শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু


শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী;

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি বলেছেন সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনি দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, শিক্ষামন্ত্রী দীপু মনির ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বেগমগঞ্জ এমপি বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার হাজীপুর মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক জিপিও-৫ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগের শাসনামলের দীর্ঘ সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দেশের উন্নয়নের জন্য মানসম্মত ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বরকত উল্লাহ বুলু আরোও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; তাদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষা ও দিতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে আয়োজিত অভিভাবক জিপিও-৫ পাপ্তিদের ক্রেস্ট ও নগদ অর্থ সম্মাননা করেন।

হাজিপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি ও চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালের কর্ণধার ডা. আবু তাহের এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মো. আহসান উল্লাহ, যুবদল নেতা শামসুতিব্রীজ স্বপন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলীসহ আরো অনেকে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর