নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলা সদর দল চ্যাম্পিয়ন


নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলা সদর দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) রাতে শহিদ ভুলু স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলা সদর দল কোম্পানীগঞ্জ উপজেলা দলকে ২-১ এ হারিয়ে  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


টুর্নামেন্টেসেরা খেলোয়াড় নির্বাচিত হন জেলা সদর দলের খেলোয়াড় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার। টুর্নামেন্টে নোয়াখালী সদর উপজেলা দল কবিরহাট উপজেলা দলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।


খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাদেকুর রহমান।


এ সময় খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, আমন্ত্রিত অতিথি ও রেফারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক দল, খেলোয়াড়, দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এ ধরণের আয়োজন চলমান রাখার ঘোষণা দেন।


উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে নোয়াখালীর ৯ উপজেলা দল ও জেলা সদর দলসহ সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিটি খেলায় দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও খবর