নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সেনবাগে গৃহবধূকে হত্যা,স্বামী সাইফুল গ্রেফতার

গ্রেফতার







সেনবাগে গৃহবধূকে হত্যা,স্বামী সাইফুল গ্রেফতার

নোয়াখালী জেলার  সেনবাগে তাসলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামী সাইফুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ নভেম্বর) রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার পর পরই গৃহবধূর মা মর্জিনা বেগম বাদী হয়ে মেয়েজামাই, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেন।

গৃহবধূ তাসলিমা আক্তার সেনবাগ পৌরসভার উত্তর শাহাপুর গ্রামের আবু তাহেরের মেয়ে ও কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফাপাড়ার সাইফুল ইসলামের স্ত্রী। তার এক বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

তাসলিমার মা মর্জিনা বেগম বলেন, তিন বছর আগে প্রেমের সম্পর্কে আমার মেয়ে তাসলিমা ও জামাই সাইফুল বিয়ে করে। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ি তাসলিমাকে মেনে নেয়নি। এর কিছুদিন পর থেকে শ্বশুর মাহবুবল হক তাসলিমার ওপর কুদৃষ্টি দেয়। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে অসন্তোষজনক অবস্থা বিরাজ করে। এরই জেরে গতকাল দিনগত রাতে আমার মেয়েকে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে। হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে তাসলিমা আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করা হয়। অপরদিকে, আমাকে মোবাইল করে জানানো হয় আমার মেয়ে খুব অসুস্থ।

তিনি আরও বলেন, মেয়ের অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি জামাই সাইফুল তার ছোট মেয়েকে নিয়ে মরদেহের পাশে শুয়ে আছে। এ অবস্থা দেখে সেনবাগ থানা-পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর পরই মেয়েজামাই সাইফুল, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে আমি মামলা দায়ের করেছি। পরে সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের খবরে মেয়ের শ্বশুর-শাশুড়ি পালিয়ে যান।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর পরই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি পালিয়ে গেছেন। তবে, গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

আরও খবর