নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নোয়াখালী স্কুলের সামনে ছাত্রীকে ছুরিকাঘাত

ছুরিকাঘাত





নোয়াখালী স্কুলের সামনে ছাত্রীকে ছুরিকাঘাত

 নোয়াখালী জেলা শহরের লক্ষীনারায়ণপুর এলাকায় আইসিএল স্কুলের সামনে বখাটেদের ছুরিকাঘাতের শিকার হয়েছে ১১ বছরের স্কুলছাত্রী জান্নাতি মায়মুনা নীহারিকা।

রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে এসে পিছন থেকে তার বাম হাতে ছুরিকাঘাত করে দ্রুত চলে যায়। 

নীহারিকা নোয়াখালী সরকারী বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। সে সদর উপজেলার জাহানাবাদ এলাকার রিয়াজ মাহমুদ ও রোমানা আক্তার দম্পতির মেয়ে।

প্রতিদিন স্কুল ছুটির পর মায়ের সঙ্গে প্রাইভেট পড়তে যেতো নীহারিকা। আজ (রোববার) মা নীহারিকার বৃত্তি পরীক্ষার জন্য ছবির কাজ করতে কম্পিউটার দোকানে যান। তাই নীহারিকা একা একা স্কুল থেকে প্রাইভেট পড়তে চলে যায়। আর এ সময়ই দুই বখাটে মোটরসাইকেলে এ কাণ্ড ঘটায়। এ সময় নীহারিকার চিৎকারে প্রাইভেট শিক্ষক দৌড়ে আসে। মা-ও ছবির কাজ শেষে এসে দেখেন মেয়ে আহত। দ্রুত তাকে মা ও শিক্ষক হাসপাতলে নিয়ে আসেন।

নীহারিকার মা জানান, কে বা কারা, কি কারণে আমার মেয়েকে ছুরিকাঘাত করলো কিছুই জানিনা। কারও সাথে শত্রুতাও নেই। আমি ও আমার মেয়ে আতঙ্কের মধ্যে আছি।

প্রইিভেট শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, নীহারিকা আমার কাছে প্রাইভেট পড়তে আসার সময় দুইজন বখাটে মোটরসাইকেলে এসে তার হাতে জখম করে চলে যায়। তার চিৎকার শুনে আমি আসি। এমন সময় তার মা-ও ঘটনাস্থলে আসেন। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

আহত স্কুলছাত্রী নীহারিকা বলে, আমি কাউকেই চিনতে পারি নাই। তারা আমাকে আঘাত করে দ্রুত চলে যায়।

নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত জরুরি চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, মেয়েটির হাতে চারটি সেলাই দেয়া হয়েছে।

সুধারাম মডেল থানা ওসি অনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

আরও খবর