নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সাথে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় উপজেলা বিএনপির মতবিনিময় সভা

কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় উপজেলা বিএনপির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(২০ আগস্ট) বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে আয়োজিত এই সভায় কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভার উদ্যোগে আয়োজিত সভায় সাংবাদিকদের সাথে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা নিয়ে আলোচনা করা হয়। 

 সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক নরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি মমিনুল হক, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শোকত হোসেন সগির। 

 আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদি হাসান টিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, পৌরসভা যুবদলের আহবায়ক ওবাইদুল হক রাফেল, সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুদ্দিন হায়দার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাগর, সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, এবং সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সাইমুন। 

 সভায় বক্তারা সাংবাদিকদের কাজের নিরাপত্তা ও পরিবেশ উন্নত করার পাশাপাশি, শান্তি রক্ষায় ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন এবং আলোচনার মাধ্যমে যৌথভাবে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার আশ্বাস দেন।

 সভা শেষে, উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের সভার আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।
আরও খবর