নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত আটক ২


নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত আটক ২


মো:জয়নাল আবেদীন 

নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলা পরিষদের মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় তরিকুল ইসলাম (৬০) সহ দুই মুসল্লি গুরুত্বর আহত হয়েছেন। শনিবার(৩০ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর এ ঘটনা ঘটে। গুরুত্ব আহত তরিকুল ইসলাম জেলা শহরের জুম্মাপাড়ার মৃত সৈয়দ ইবাদত ইসলামের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটের ভুরি বের হয়ে গেছে। 
ওই হামলার ঘটনায় পুলিশ শহরের জুম্মাপাড়ার জাহাঙ্গীর আলম (৪৫) ও তার ছেলে সজলকে (২০) আটক করেছে। জাহাঙ্গীর আলম জেলা শহরের জুম্মাপাড়ার আব্দুল লতিফ আলীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর (৪০) পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মসজিদের ইমাম মাওলানা আবু তালহা ও মোয়াজ্জেম মাওলানা সাব্বির রহমানকে নিয়ে বেশ কিছুদিন ধরে পক্ষে বিপক্ষে অসন্তোষ চলছিল মুসল্লিদের মধ্যে। ওই অসন্তোষকে কেন্দ্র করে শনিবার জোহরের নামাজ শেষে মসজিদের ভেতরে মুসল্লি তরিকুলকে আটকিয়ে ধরেন আলমগীর হোসেন। এসময় আলমগীরের বড়ভাই জাহাঙ্গীর ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে মুসল্লি তরিকুলের ভুরি বেরিয়ে যায়। নূরন্নবী দুলু (৫০) নামে এক মুসল্লি আহত তরিকুলকে রক্ষায় এগিয়ে গেলে জাহাঙ্গীরের ছেলে সজলের হাতে থাকা ধরালো অস্ত্রের আঘাতে আহত হন তিনি (দুলু)। আহত নূরন্নবী দুলুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুরুত্বর আহত তরিকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 
এ ঘটনার খবরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরুল আবেদীন।
নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এদের মধ্যে মুসল্লি তরিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেনারেল হাসপাতালের চিকিৎসকের সিদ্ধান্তে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। এদিকে  অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত বাবা এবং ছেলেকে আটক করা হয়েছে। আলমগীর নামে একজন পলাতক রয়েছে। তাকে আটকে চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

Tag
আরও খবর



নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৯২১ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে