নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নীলফামারীতে অন্যের পরীক্ষা দিতে গিয়ে কারাগারে তরুণ





নীলফামারীর জলঢাকা উপজেলায় চলমান দাখিল পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অপরাধে মুকুল ইসলাম (১৯) নামে এক তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।


শনিবার (২৭ মে) পরীক্ষা চলাকালের উপজেলার টছিটমীরগঞ্জ ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত মুকুল ইসলাম নীলফামারী সদর উপজেলার দুহুলী চংকাপাড়ার মো. জাহিদুল ইসলামের ছেলে।


জানা যায়, চলমান দাখিল পরীক্ষায় বন্ধুর হয়ে প্রক্সি দিতে আসেন ওই তরুণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে আসলে তাকে দেখে সন্দেহ হয়। এসময় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে থাকা ছবির সঙ্গে ওই তরুণের চেহারার মিল না পাওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেন তিনি।বিষয়টি নিশ্চিত করে ছিটমীরগঞ্জ ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রের সচিব আব্দুর রশীদ বলেন, ইউএনও এসে পরীক্ষা চলাকালে ওই তরুণকে কারাদণ্ড দেন। সে অন্যের প্রক্সি দিচ্ছিল।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, অন্যের পরীক্ষা দেওয়ার অপরাধে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


জলঢাকা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বলেন, ওই তরুণকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর



নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৯২১ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে