নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাস্তায় পড়ে থাকা ৫০ হাজার টাকা পেয়ে মালিককে দিলেন উপজেলা চেয়ারম্যান



রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিচ্ছেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান 

রাতে বাড়ি ফেরার সময় রাস্তার ওপর টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। গুনে দেখেন ওই বান্ডিলে ৫০ হাজার টাকা। পরে ফেসবুকে পোস্ট দিয়ে দেন তিনি। আজ দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে সেই টাকার প্রকৃত মালিকের হাতে তুলে দেন টাকা। মোখছেদুল জানান, গতকাল বুধবার রাতে সৈয়দপুর মদিনা মোড়ে রাস্তার ওপরে ৫০ হাজার টাকার একটি ব্যান্ডিল পড়ে থাকতে দেখে নিজের কাছে রেখে দেন। পরে প্রকৃত মালিককে খোঁজার জন্য নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আমার সাথে যোগাযোগ করার জন্য বলা যাইতেছে’ লিখে একটি পোস্ট করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যানের ফেসবুকের পোস্টটি দেখে আজ দুপুরে ওই টাকার প্রকৃত মালিক সৈয়দপুরের ব্যবসায়ী ‘মোস্তাক মেশিনারিজ’–এর স্বত্বাধিকারী মো. মোস্তাক উপযুক্ত প্রমাণ দিয়ে চেয়ারম্যানের সঙ্গে যোগাযাগ করেন। প্রমাণ সাপেক্ষে কুড়িয়ে পাওয়া ওই ৫০ হাজার টাকা মোস্তাকের হাতে তুলে দেন চেয়ারম্যান মোখছেদুল মোমিন।


টাকার মালিক মোস্তাক বলেন, ‘সঙ্গে ব্যবসাসংক্রান্ত কাজের টাকা ছিল, বাড়ি যাওয়ার পথে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে আশা ছেড়ে দিয়েছিলাম। পরে একজন চেয়ারম্যানের ফেসবুক স্ট্যাটাস দেখালে আজ তাঁর সঙ্গে যোগাযোগ করি। এই যুগে এত টাকা আবার ফিরে পাব কল্পনা করিনি। উপযুক্ত প্রমাণ পেয়ে চেয়ারম্যান পুরো টাকা আমার হাতে তুলে দিয়েছেন।

আরও খবর



নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৯২১ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে