নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ন‌ওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ন‌ওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ন‌ওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পর্যায়ে  অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

 অদ্য ২৪/১১/২৫ ইং রোজ সোমবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১নং হাজীনগর  ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং হাজীনগর  ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় আর্থিক সহযোগিতা করেন সুইজারল্যান্ড সরকার, এবং কারিগরি সহযোগীতা করেন ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ।

কর্মশালাটি সঞ্চালনা করেন মো: ইকবাল হোসেন, ইউওএমও,  ইএসডিও। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মইনুল ইসলাম  এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা,  ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধিগণ এবং ইএসডিও’র কর্মীবৃন্দসহ অনেকেই।সভায় ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা তাদের নিজ নিজ ওয়ার্ডে অংশগ্রহণমূলকভাবে কীভাবে জলবায়ু বিপন্নতা বিশ্লেষণ ও যাচাই  করেছেন তা উপস্থাপন করেন। সেইসঙ্গে ওয়ার্ড ভিত্তিক সম্ভাব্য কর্মপরিকল্পনাও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট উপস্থাপন করা হয়। পরবর্তীতে উপস্থিত সকল অংশীজনের মতামতের ভিত্তিতে ওয়ার্ডভিত্তিক তথ্যসমূহ যাচাই-বাছাই (ভ্যালিডেশন) করে চূড়ান্ত করা হয়। এই কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ,বাজেটে অন্তভূক্তিকরণ,পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রনয়নে একটি এ তথ্যসমূহ গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে অংশগ্রহনকারীগন জানান।

আরও খবর