নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ন‌ওগাঁর নিয়ামতপুরে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ন‌ওগাঁর নিয়ামতপুরে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ন‌ওগাঁর নিয়ামতপুরে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

          

আজ মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল ১১ টার সময় নিয়ামতপুরে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়। পরে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন । সভাপতির বক্তব্যে সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল বলেন, প্রবীনদের দেখাশোনার দায়িত্ব প্রত্যেকটা পরিবারের সন্তানদের রয়েছে। যদি কোন প্রবীণ বাবা-মাকে কোন সন্তান দেখাশোনা না করে ,তাহলে বাংলাদেশ আইন অনুযায়ী জরিমানা ও সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। সুতরাং প্রত্যেকটি প্রবীণ ব্যক্তিকে তার সন্তানাদির দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তাদেরকে সঠিকভাবে দেখাশোনা করা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম ,জনস্বাস্থ্য অফিসার বাবুল হোসেন, মৎস্য অফিসার শরিফ‌উল ইসলাম ,নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখসহ বিভিন্ন কর্মকর্তা ও প্রবীণগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আরও খবর