নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নারায়ণগঞ্জে হরতাল প্রত্যাহার, কমেছে বাস ভাড়া

প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন রফিউর রাব্বি

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রোববারের (১৭ নভেম্বর) হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।


শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জেলা সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ঘোষণা দেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাসের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করেছে বিআরটিএ নারায়ণগঞ্জ জেলা কমিটি। এর ফলে, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা আগামী রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।


জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে বাস মালিক ও যাত্রী অধিকার সংগঠনের সঙ্গে আলোচনা করেছি। দীর্ঘ আলোচনার পর এবং ডিজেলের দাম কিছুটা কমানোর পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হবে।


তিনি বাস মালিকদের অনুরোধ জানিয়ে বলেন, আগামী সোমবার থেকে ৫০ টাকা ভাড়া কার্যকর হবে এবং এটি অবশ্যই বাসস্ট্যান্ড, চাষাঢ়া, শীবুমার্কেটসহ সব পয়েন্টে যথাযথভাবে কার্যকর করতে হবে।


এরপর সন্ধ্যা ৭ টায় প্রেস ক্লাবে আরেকটি সংবাদ সম্মেলনে রফিউর রাব্বি বলেন, আমাদের দাবিগুলোর সুরাহা আজকে জেলা প্রশাসকের ঘোষণার মধ্য দিয়ে হয়েছে। আমরা এটাকে সাদুবাদ জানাচ্ছি। আমরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। এ একুশ দিনের আন্দোলন এ পর্যন্ত আসার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ভূমিকা রয়েছে।


বিএনপি, জামায়াতসহ ইসলামিক দলগুলোকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে রাব্বি বলেন, তারা আমাদের নৈতিক সমর্থন জানিয়েছে। আমরা মনে করি, এ আন্দোলনে আমাদের যে প্রাপ্তি—এটা জনগণের বিজয়। আপনারা জানেন, বাস ভাড়া বাড়ার পর কমেছে এমন নজির কম। কিন্তু আমরা এটা করেছি।


দুর্নীতিবাজদের হুঁশিয়ার করে রফিউর রাব্বি বলেন, নতুন করে কেউ কেউ গডফাদার হওয়ার পাঁয়তারা করছে। কেউ যদি ভাবে আবারও তারা সে জায়গা দখল করবে, এটা সম্ভব হবে না। আমরা দেখছি ফুটপাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে কারা পয়সা খাচ্ছে, ফুটপাত থেকে টাকা তুলছে, আমরা সব জানি। আমি জেলা প্রশাসককে বলতে চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নারায়ণগঞ্জের মানুষ আপনার পাশে আছে। আমরা মাঠ ছাড়ছি না। 

আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে





নাসিকে ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

৪৮৯ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে