দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁয় জমিজমা বিরোধে পাঁঠার বলি আম গাছ..!

নওগাঁয় জমিজমা বিরোধে আম গাছ কর্তন

নওগাঁয় জমিজমা বিরোধে পাঁঠার বলি আম গাছ..!



জায়গাঁ-জমি নিয়ে বিরোধ। নওগাঁর সাপাহারে জোরপূর্বক ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ। 

এ ঘটনায় সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের সিদ্দিকুর রহমান সাপাহার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামে তার ভোগ দখলীয় জমির ৫ থেকে ৮ বছরের বারী-৪ ও আম্রপালি জাতের প্রায় ১০০-১৫০টি আম গাছ গত ৫ জুলাই বিকেলে কেটে ফেলা হয়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বাধা দিলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মোঃ বুলবুল ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন তিনি।প্রতিপক্ষের বুলবুল ইসলামের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঐ জমি আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। জমিটি নিয়ে একাধিকবার শালিস দরবার হয়েছে। এতদিন বৈধ দলিলপত্র ছাড়ায় তারা জমি দখল করে আসছিলো। গাছগুলো কেটে ফেলে আমাদের জমি আমরা দখলমুক্ত করেছি। এ বিষয়ে সাপাহার থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক জান্নাত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর