নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাঙ্গলকোটে সরকারি বিলবোর্ডের ওপর স্বেচ্ছাসেবক দলের ব্যানার, সমালোচনার ঝড়

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সরকারি জনসচেতনতামূলক বিলবোর্ডের ওপর রাজনৈতিক সংগঠনের ঈদের শুভেচ্ছা বার্তা টানানোকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে স্থাপিত একটি সরকারি বিলবোর্ডের ওপর নতুন এই ব্যানারটি লাগানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্থাপিত একটি বিলবোর্ডের ওপর এই রাজনৈতিক বিলবোর্ডটি লাগানো হয়। সেখানে আগে বাল্যবিবাহ প্রতিরোধ, জন্মনিয়ন্ত্রণ ও নারী নির্যাতনবিরোধী সচেতনতামূলক বার্তা সম্বলিত নির্দেশনা ছিল। নতুন লাগানো বিলবোর্ডটিতে কুমিল্লা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়ার পক্ষ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সরকারি স্থাপনা বা সচেতনতামূলক বিলবোর্ড ঢেকে রাজনৈতিক প্রচারণা চালানো অনাকাঙ্ক্ষিত। এটি সরকারি সম্পদের অবমাননা এবং ক্ষমতার অপব্যবহারের শামিল।
নাঙ্গলকোট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাকারিয়া এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, “সরকারি বিলবোর্ডের ওপর একটি রাজনৈতিক দলের বিলবোর্ড লাগানো অত্যন্ত বিব্রতকর। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী বলেন, “সরকারি বিলবোর্ডের ওপর কোনো রাজনৈতিক দলের প্রচারণা চালানো সমীচীন নয়। অফিসটি উপজেলা সদর থেকে কিছুটা দূরে হওয়ায় বিষয়টি নজরে আসেনি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এ বিষয়ে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া টেলিফোনে জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। কে বা কারা এটি করেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর