নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অর্থমন্ত্রীর আসনে গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা জাকের পার্টি নেতা জাহাঙ্গীর আলমের

 কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) আসনে বাংলাদেশ জাকের পার্টি’র দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির নাঙ্গলকোট উপজেলা সভাপতি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। দলের মহাসচিব শামীম হায়দারের হাত থেকে মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন। বুধবার দুপুরে তিনি কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম  মুস্তফা কামাল। সব কিছু ঠিক থাকলে জাহাঙ্গীর জাকের পার্টি’র দলীয় প্রতীক গোলাপ ফুল মার্কা নিয়ে অর্থমন্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থী জাহাঙ্গীর আলম লালমাই উপজেলার ধানওড়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। তিনি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামে বাড়ি নির্মাণ করে বিগত ১০ বছর যাবৎ বসবাস করে আসছে, বর্তমানে তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।

বাংলাদেশ জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমাকে বাংলাদেশ জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমীর ফয়সাল ও মাহসচিব শামীম হায়দার কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ জাকের পার্টির পক্ষ থেকে নির্বাচন করার জন্য অনুমতি ও মনোনীত করেছেন। আল্লাহর ইচ্ছায় আমি গোলাপ ফুল প্রতীক নিয়ে এ আসনের নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই উপজেলায় আমাদের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণ করবো। আমি আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয় চাই, আমার বিশ্বাস সবাই আমাকে ভোট দিয়ে সাথে থাকবে।

আরও খবর