নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গ্রামের পুকুরগুলো ভরাট করা থেকে বিরত থেকতে হবে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে- আমির হোসেন আমু

ঝালকাঠির নলছিটিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু(এমপি) তার বক্তব্যে বলেন, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। অতি প্রয়োজন ছাড়া গ্রামের পুকুরগুলো ভরাট করা থেকে বিরত থেকতে হবে। তাতে দেশী মাছ চাষ করে মাছের উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। বর্তমান সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা ইলিশসহ কয়েক প্রজাতির মাছ রপ্তানি করে আসছি।   

২৬ জুলাই বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ'র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আ: ওয়াহেদ খান, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সমাপ্তি রায় প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, একসময় দেশে জনসংখ্যা ছিল ৭কোটি তারপরও দেশে খাদ্যঘাটতি ছিল। বর্তমানে তার দ্বিগুনেরও বেশি জনসংখ্যা তারপরও দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ন। 

আমরা ইলিশ মাছ উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম, আমাদের মাছের বিদেশে প্রচুর চাহিদাও রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে আজ এই আমূল পরিবর্তন হয়েছে। তাই আগামীতে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। 

এছাড়াও প্রধান অতিথি নলছিটি চায়না মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করান। 

Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪৩ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে