নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের নৈতিকশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে নলছিটিতে - আমু

ঝালকাঠির নলছিটিতে ২৯ এপ্রিল শনিবার  দুপুরে এনটিআরসিএ কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে 

উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামএ অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

তিনি বলেন শিক্ষর্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এনটিআরসির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন। এসব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় সম্ভব হয়েছে। শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য এ সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, পুঁথিগত বিদ্যাই সবকিছু নয় দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার প্রমূখ।

পরে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধি সমাজের সঙ্গে ঈদ পুণর্মিলনী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪৩ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে