বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার ১৪ এপ্রিল উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ'র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন, মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সেন্টু, শিক্ষক জলিলুর রহমান আকন্দ প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন শিক্ষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।
১৫০ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
২১২ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
২৩৮ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫৯ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৪২ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৪৩ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
৪৫৭ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৮৫ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে