নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যখন দেশের অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ, তখন নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ চালু রেখেছে তাদের জরুরি সেবা কার্যক্রম । ঈদের ছুটিতেও প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসবসেবা, পরিবার পরিকল্পনা পরামর্শসহ সবধরনের জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোদাব্বের হোসেন ও সহকারী পরিচালক (সিসি) ডা. মনজুর রহমানের তত্ত্বাবধানে এই সেবা কার্যক্রম ছুটির মধ্যেও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ কেন্দ্রগুলোতে থেকে সেবা দিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে।

গত শুক্রবার (২৮মার্চ) থেকে ঈদের ছুটি শুরু হলেও এই সময়ে বন্ধ হয়নি গর্ভবতী নারীদের প্রাথমিক সেবা, নিরাপদ প্রসব ও প্রসব- পরবর্তী পরিচর্যা। পাশাপাশি কিশোর- কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতির পরামর্শ ও বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঈদের সময়েও বিনামূল্যে এসব সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলার নেওয়াশি ইউনিয়নের জরিনা বেগমবলেন, 'ঈদের সময় এমন সেবা পাবো ভাবিনি। 'স্বাস্থ্যকেন্দ্রে এসে দেখি সব ঠিকঠাক চলছে। সবাই খুব আন্তরিক। বেশ কয়েকটি ইউনিয়নে ছুটির মধ্যেই সফলভাবে স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। প্রত্যেক কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

'সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটিতেও জরুরি স্বাস্থ্যসেবা বন্ধ না রেখে পরিবার পরিকল্পনা বিভাগ যে সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, তা নাগেশ্বরীর স্বাস্থ্যখাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়িয়ে তুলেছে।এই উদ্যোগ একটি মানবিক ও কার্যকর উদাহরণ হয়ে উঠেছে যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনার সফলতা ও আন্তরিক প্রচেষ্টার প্রকাশ ঘটায়।

Tag
আরও খবর