নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাগরপুরে কথিত সংবাদ সম্মেলনকারী ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয়ের সভাপতি দুলাল বহিষ্কার


টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতার ভিত্তিতে বিদ্যালয় এডহক কমিটি'র সভাপতি মো. শাহাবুল আলম দুলাল 'কে অব্যাহতি প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ৩০ নভেম্বর শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত প্রতিবেদন সুপারিশের আলোকে বিদ্যালয় সভাপতি পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়। 


চিঠিতে উল্লেখ করা হয় - উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন 'ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়' এর এডহক কমিটি'র সভাপতি মো. শাহাবুল আলম দুলাল 'কে অব্যাহতি দিয়ে অন্তর্বর্তী সময়ের জন্য নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হইলো।


উল্লেখ্য, গত ২১ নভেম্বর তারিখে বিদ্যালয় প্রাঙ্গনে এক কথিত সংবাদ সম্মেলন করেছে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়' এর এডহক কমিটি'র সভাপতি মো. শাহাবুল আলম দুলাল। তিনি বিএনপি'র সহযোগী সংগঠন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে উঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে তিনি সঠিক ব্যাখ্যা না দিয়ে কিছু ফেইসবুকার, ইউটিউবার ও অনলাইন পোর্টালের প্রতিনিধিদের দিয়ে লোক দেখানো সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলো।


আরও খবর