নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাগরপুরে জন সমর্থনে মনোনয়ন পত্র জমা দিলেন জনতার এমপি টিটু

সোলায়মান,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

 টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি সরকারি মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন। এ সময় অবৈধ হরতাল বিরোধী মিছিল শেষে দুই উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে পুরো উপজেলা চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র জমা প্রদানের শেষ দিনে সকালে ছোট ভাই মুজিবল ইসলাম পান্না ও দুই উপজেলার সিনিয়র আ.লীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর নিকট এমপি টিটু মনোনয়ন পত্র জমা প্রদান সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।

মনোনয়ন পত্র জমা প্রদান শেষে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন,  নাগরপুর-দেলদুয়ার দুটি উপজেলায় ভোটের উৎসব বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশে আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি। ইনশা'আল্লাহ জনসাধারণ আমাদের পক্ষে আছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে আ.লীগ নৌকা বিজয় অর্জন করবে। এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি আরো বলেন, নাগরপুর-দেলদুয়ার এ কোনো হরতাল পালন নাই। জীবনযাত্রা স্বাভাবিক চলমান রয়েছে। দুই উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আজ সমবেত হয়ে হরতাল বিরোধী মিছিল করেছে। আমরা সাংগঠনিক কর্মসূচী যথাযথ পালন করছি।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম শিপ্রা, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, দেলদুয়ার উপজেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সহ সভাপতি এস প্রতাপ মুকুল, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, জাহিদ হাসান, শেখ শামছুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, মহিলা আ.লীগ সভাপতি জাহানারা খাতুন, সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. শাহজাহান মিয়া, দেলদুয়ার উপজেলা যুবলীগ আহ্বায়ক এহসানুল হক সুমন, নাগরপুর উপজেলা যুবলীগ দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা এমবি, মো. আনিসুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম হোসেন, দেলদুয়ার উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, নাগরপুর উপজেলা ছাত্রলীগ মো. আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং দুটি উপজেলা, সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দরা।

Tag
আরও খবর