নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভাতিজার হাতে নিহত চাচা

মাত্র ১৮ ঘন্টার মধ্যে ভাতিজার হাতে নিহত চাচা নুরুল ইসলাম পাঠান (৫৫) এর নৃশংস খুনের প্রধান আসামীদ্বয়কে গ্রেফতার করল পিবিআই, ময়মনসিংহ জেলা।


গত ০৭/১১/২০২২ তারিখ দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকায় ফুলপুর থানাধীন বনোয়াকান্দা গ্রামে ভিকটিম নুরুল ইসলাম পাঠান এর মৃতদেহ পাওয়া যায়। ভিকটিম নুরুল ইসলাম পাঠান, আসামী আজমান আলী পাঠানের বাড়ীর উত্তর পাশে নিজের জমিতে কাজ করছিলেন। তখন এজাহারনামীয় ১নং আসামী আজমান আলী পাঠান ও ২নং আসামী, তদীয় পুত্র মুঞ্জুরুল হক অস্ত্র-সস্ত্রসহ অন্যান্য আসামীদের সহযোগীতায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল ইসলাম পাঠানকে মারপিট করে তার হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় মর্মে জানা যায়। সম্পর্কে নিহত নুরুল, আসামী আজমান এর ভাতিজা। মাত্র ১৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করে পিবিআই, ময়মনসিংহ জেলা।

 

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত¡াবধান ও দিক নির্দেশনায় পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগিতায় পিবিআই, ময়মনসিংহ জেলার চৌকস টিম উক্ত হত্যাকান্ডের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।


পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার এর দিক নির্দেশনায় ও তত্ত¡াবধানে পিবিআই ময়মনসিংহ টিম ছায়া তদন্তকালে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ০৮/১১/২০২২ খ্রিঃ সকাল ০৭.০০ ঘটিকার সময় হত্যাকান্ডের প্রধান আসামীদ্বয় ১। মোঃ আজমান আলী পাঠান ও ২। মোঃ মুঞ্জুরুল হককে গাজীপুর শহর হতে গ্রেফতার করে। উক্ত ঘটনায় ফুলপুর থানায় ডিসিস্টের ছেলে মাহমুদুল হাসান পাঠান বাদী হয়ে ০৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে ফুলপুর থানার মামলা নং-১৫, তাং-০৮/১১/২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/ ৩২৩/৩০৭/৩০২/৫০৬/৩৪ দঃ বিঃ রুজু হয়।


এ বিষয়ে পিবিআই ময়মনসিংহ জেলার এসপি জনাব মোঃ রকিবুল আক্তার বলেন, পিবিআই ময়মনসিংহ জেলা চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করেছে। এজাহারনামীয় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে মামলাটি পিবিআই কর্তৃক অধিগ্রহণ করা হয়েছে।


পিবিআই ময়মনসিংহ জেলার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত প্রচেষ্টায়, পিবিআই গাজীপুর ও পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় মাত্র ১৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করা সম্ভব হয়।



Tag
আরও খবর
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে



দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ

৪৯ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে






ময়মনসিংহে ক্যাট শো

১৬৮ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে