জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির হোসেন, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদান জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহিদদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এদিকে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল হক, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবুল কাসেম সরকার, টিআই (এডমিন) মোঃ কামরুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অন্যদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা, রাজনগর, জুড়ী  এবং কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের সভা কক্ষে জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সভাপতিত্বে সভায় জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর