কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জাল সনদ প্রদানের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

 বাগেরহাটের মোরেলগঞ্জে মো. শাহজাহান শেখ নামে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জাল সনদ প্রদানের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে মুক্তিযোদ্ধা শাহজাহানের বিরুদ্ধে ভুক্তভোগী বিজলী আক্তার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    উপজেলার পঞ্চকরন ইউনিয়নের কুমারিয়াজোলা গ্রামের বিজলী আক্তারের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শেখ বিজলীর বাবা মৃত আক্কাস আলী শেখের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্তিতে তৎকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের দোহাই দিয়ে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়ে একটি জাল সনদ প্রদান করে।

  ২০১৭ সালে অনলাইন   মুক্তিযোদ্ধা যাঁচাই বাছাইয়ে ওই সনদ জাল প্রমানিত হলে এ নিয়ে উপজেলা পরিষদ চত্তরে মো. শাহজাহান ও বিজলীর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় বিজলী মোরেলগঞ্জ থানায় শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করে। তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের অনুরোধে এবং তাঁর মধ্যস্ততায় তার মুক্তিযোদ্ধা বাবার নামের আসল সনদ দেওয়ার শর্তে মুক্তিযোদ্ধা শাহজাহান শেখের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি (নং ৩৩/১৭) অ্যাফিডেভিটের মাধ্যমে প্রত্যাহার করে নেয় বলে বিজলী আক্তার তার অভিযোগে উল্লেখ করেন।

পরবর্তীতে শাহজাহান বিজলী’র বাবার নাম মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত করার জন্য পুরনায় বিভিন্ন খাতে প্রয়োজন দেখিয়ে আরো ৪০ হাজার টাকা নেয়।এরপর মুক্তিযোদ্ধা শাহজাহান তার ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন যশোরে৷  অবস্থান করে।

     গত ১৮ জুলাই শাহজাহান শেখ মোরেলগঞ্জে আসার খবর পেয়ে বিজলী আক্তার উপজেলা চত্তরে এসে শাহজাহানের সাক্ষাৎ পেলে শাহজাহানের কাছে তার দেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিজলী ও তার সাথে থাকা লোকজনের সঙ্গে শাহজাহান শেখের বাক-বিতন্ডার সৃষ্টি হয়।

     এ ঘটনাকে কেন্দ্র করে  উক্ত শাজাহান শেখের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় ও জাল সনদ প্রদানের বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বিজলী আক্তার গত বৃহস্পতিবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা), জেলা প্রশাসক বাগেরহাট ও উপজেলা নির্বাহী অফিসার মোরেলগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

      অপরদিকে উপজেলার চন্দনতলা গ্রামের মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ হাওলাদার উক্ত শাজাহান শেখের বিরুদ্ধে একই অভিযোগ এনে বলেন, মুক্তিযোদ্ধা তালিকা ভূক্তির প্রলোভনে উক্ত শাহজাহান তার কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে জাল সনদ প্রদান করে। পরবর্তীতে ২০১৭ সালের যাঁচাই-বাছাইয়ে তার নাম

অন্তর্ভূক্তির প্রলোভনে তার কাছ থেকে পর্যায়ক্রমে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে সুলতান আহম্মেদ হাওলাদার অভিযোগ করেন।

     উক্ত শাহজাহান কর্তৃক প্রতারনার শিকার বিজলী আক্তার ও সুলতান আহম্মেদ হাওলাদার আরো জানান, শাহজাহান একজন প্রতারক, উপজেলার বহু লোকের কাজ থেকে বীর নিবাস, চাকুরী ও মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার প্রলোভনে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়ে এখন স্থান পরিবর্তন করে যশোরে বাসবাস করছেন।

        এবিষয় উক্ত শাহজাহানের কাছে জানানতে চাইলে তিনি বলেন, বিলজীর সাথে ভুল বুঝাবুঝির কারণে আমার বিরুদ্ধে থানায় একটি মামলা করে। পরবর্তীতে আদালতে মামলাটি খারিজ হয়ে যায় এবং সুলতানের কাছ থেকে তিনি কোন টাকা নেননি।

      শাহজাহানের এসব প্রতারণার বিষয় জানতে চাইলে তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান বলেন, আমার মধ্যস্থতায় নয় মামলাটি আদালতের মাধ্যমে নিস্পত্তি হয়েছে।

     বিজলী আক্তারের দায়েরকৃত অভিযোগের বিষয় উপজেলা নির্বাহী অফিসার এসএম. তারেক সুলতান জানান, তার দপ্তরে এক মহিলা একটি অভিযোগ দিয়েছেন। কিন্তু অফিস বন্ধ থাকায় তিনি অভিযোগটি দেখতে পারেননি, তবে রবিবার তিনি অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনণ করবেন।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে