কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মোরেলগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে নিঃসঙ্গ বৃদ্ধের মৃত্যু


বছর তিন আগে স্ত্রী  মারা গেলেন। ৩ মেয়ে ১ ছেলে চার সন্তানের  কেউ-ই  তার কাছে থাকেন না। তারা সবাই দূরে শহরে থাকেন। ৭৫ বছর বয়সে সেমিপাকা টিনশেড ঘরে একাই রান্না-বান্না করে খেতেন। রান্না- বান্নার চুলাটি বিছানার পাশেই ছিল। এভাবে বহু কষ্টে চলে যেত তার জীবন। প্রতিদিনের মতো শনিবার ( ১১ জুন) রান্না শেষে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন তিনি। রাত আড়াইটার সময় হঠাৎ  কোন এক প্রতিবেশী  বৃদ্ধের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে।

প্রতিবেশীদের ডাক-চিৎকারে লোকজন ছুটে এসে আগুন নিভালেও  ততক্ষণে ওই বৃদ্ধের সমস্ত শরীর পুড়ে গিয়ে প্রাণহীন  অবস্থায়  পড়ে থাকেন তিনি । এভাবেই  নিঃসঙ্গ অসহায় অবস্থায়ই ওই বৃদ্ধের করুন মৃত্যু  ঘটে।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার  বহরবুনিয়া ইউনিয়নের পূর্ব বহরবুনিয়া গ্রামে। 

ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত রান্নার চুলা। এখান থেকেই চুলা সংলগ্ন বিছানায় লেগে থাকতে পারে ওই আগুন।

ওই নিঃসঙ্গ বৃদ্ধের  নাম আলী আকবর ফরাজী (৭৫)। তিনি ওই গ্রামের হরমুজ আলী ফরাজীর ছেলে। 

বৃদ্ধ আলী আকবরের ছোট ভাই আব্দুল মান্নান ফরাজী বলেন, আলী আকবর দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে একা থাকেন। তার ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। তবে তারা কেউ বাড়ি থাকে না। তার স্ত্রীও মারা গেছেন ৩ বছর আগে।

ইউনিয়ন চেয়ারম্যান মো. রিপন  তালুকদার বলেন, আলী আকবর ফরাজী ঘরে একাকী ছিলেন। নিজ ঘরে আগুনে পুড়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার এস আই বিপ্লব জানান,  খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে  গিয়ে  বৃদ্ধের মরদেহ উদ্ধার করে তা পোস্টমর্টেমে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যু  মামলা রেকর্ড  হয়েছে।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে