নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোরেলগঞ্জে মৎস্য ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘের দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। শুক্রবার (৫ মে) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামের বাসিন্দা শোয়াইব শেখ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শোয়াইব শেখ বলেন মোরেলগঞ্জ থানাধীন ১১২ নং গুয়াতলা মৌজায়  তার ২.৩১ একর সম্পত্তি রয়েছে। যেখানে তিনি দীর্ঘ ১০ বছর ধরে মৎস্য ঘের করছেন। কিন্তু পার্শ্ববর্তী গ্রামের রিফাত খান সহ কয়েকজন সন্ত্রাসী তার স্বত্ব ও দখলীয় বর্ণিত মৎস্য ঘেরের প্রতি অবৈধ লোভের বসবর্তী হয়ে পেশি শক্তির বলে ঘেরটি জবর দখল করার ষড়যন্ত্রে নেমেছেন। তিনি আরো জানান, গত  ৯ এপ্রিল সকাল ১০ টায় রিফাত খান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পরিকল্পিতভাবে তার মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে উক্ত ঘের হতে ২ লক্ষাধিক টাকার মাছ জোর পুর্বক ধরে নেয় এবং ঘেরের গৈ ঘরে অবস্থান করে। পরবর্তীতে গৈ ঘরটি ভাংচুরসহ ব্যাপক ক্ষতিসাধন করে। শোয়াইব শেখ আরও জানান, মোরেলগঞ্জ বাজারে তার একটি ছোট ব্যাবসা আছে। রিফাত খান তার বাহিনী দিয়ে সেই ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে আসছেন। 


এসব বিষয় নিয়ে থানায় তিনি একটি লিখিত অভিযোগ করেছেন তবে এখন  পর্যন্ত কোন আইনি সহায়তা পাননি বলে জানান। রিফাতের অত্যাচারে তিনি নিরীহ মানুষ  বিধায় অসহায় বোধ করছেন বলেও ভুক্তভোগী শোয়াইব শেখ আরো জানান।  রিফাত ও তার সঙ্গীয়দের সন্ত্রাসী কর্মকান্ডের কবল হতে দখলীয় মৎস্য ঘেরটি উদ্ধারসহ তার পরিবারের সার্বিক  নিরাপত্তা বিধানে আইনি সহায়তা পেতে দাবি জানান। 


এ বিষয়ে  রিফাত খান এর সাথে কথা হলে তিনি বলেন, ঘের দখলের অভিযোগ সত্য নয়, একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে।


Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে