নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফসলি ক্ষেতে পাওয়া গেল ভারতীয় মর্টারসেল

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় একটি শিম ক্ষেতে একটি ভারতীয় মর্টারসেল পাওয়া গেছে। শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লড়াইঘাট এলাকার মর্টারসেলটি পাওয়া যায়। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়।

আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিক ভাবে নিয়েছিলো এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিম ক্ষেতে গিয়ে মর্টারসেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে।

কৃষক নাজু হোসেন বলেন, ‘আমরা ওই দিন ভেবেছিলাম ড্রোনের কারণে এমন হয়েছে।

বিষয়টি নিয়ে সেসময় তেমন গুরত্ব দেওয়া হয়নি। কিন্তু আজ সকালে মাঠে গিয়ে মর্টারসেলটি দেখতে পাই। আমারা খুব আতংকের মধ্যে রয়েছি।’

মেজর মোল্লা ওবায়দুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মর্টারসেল পাওয়ার ঘটনায় আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টারসেল নিস্ক্রিয় করবে বলে জানিয়েছে।

Tag
আরও খবর