নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুরবানির পশুর বর্জ্য পরিস্কার নিয়ে মির্জাপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে জনসচেতনতা

আস্সালামু আলাইকুম, আসন্ন পবিত্র ঈদুল আজহা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ হলো- পশু কুরবানি। এ সময় রাজধানীসহ সারাদেশে লাখ লাখ পশু কুরবানি দেয়া হয়। তবে প্রতি বছরই সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে রাজধানীসহ সর্বত্র কুরবানির পশুর রক্ত ও উচ্ছিষ্টাংশে মারাত্মক পরিবেশ দূষণের সৃষ্টি হয়। আর এসব বর্জ্য থেকে রোগবালাই ছড়ানোর আশঙ্কা থাকে।

এ জন্য কুরবানির পর পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। তাহলে পরিবেশ দুষণ থেকে মুক্ত হওয়া যাবে। তাছাড়া ধর্মীয়ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর খুবই গুরুত্ব দেয়া হয়েছে। আমাদের একটু সচেতনতা পরিবেশ এবং আমাদের আসে পাশের মানুষরা কষ্ট ও বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকবে। সৃষ্টিকে কষ্ট দিয়ে কখনোই স্রষ্টাকে খুশি করা যায় না । আসুন আমরা সচেতন হই অন্যদের কেউ সচেতন করি।আমাদের পরিবেশ আমরাই দূষণ থেকে  রক্ষা করি।

কেননা, মহান আল্লাহ তা’আলা পরিষ্কার,পরিচ্ছন্নতা ও পবিত্রতা পছন্দ করেন। হোক তা আত্মার, শারীর অথবা পরিবেশের। আল্লাহর এই নিয়ামত মানুষের উপর তখনই পরিপূর্ণতা লাভ করে যখন মানুষ সঠিক পন্থায় আত্মা ও শরীর উভয়ের পাক-পবিত্রতা অর্জনের পাশাপাশি পরিবেশের জন্যও পূর্ণ জ্ঞান ও হেদায়েত লাভ করতে সক্ষম হয়। এ জন্যই প্রিয় নবী (স.) বলেছেন, "পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ "(তিরমিযি)। সুতরাং ইমানের পূর্ণতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন অতীব জরুরি।

আমাদের সকলের ত্যাগ ও কুরবানী আল্লাহ কবুল করুক।আমিন। ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক আমাদের সকলের মাঝে ।



মির্জাপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক

জনসচেতনতাই: মির্জাপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (এমএসএফ)

Tag
আরও খবর