নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জে চেয়ারম্যান হিসেবে আবু বকর সিদ্দিকী'র ‘হ্যাটট্রিক’ জয়

পটুয়াখালীর মির্জাগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে খান মো. আবু বকর সিদ্দিকী কাপ পিরিচ প্রতীকে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৩৯৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানীতে তিনি হ্যাটট্রিক জয় করেছেন। 


গতকাল রবিবার (৯ জুন) উপজেলার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতহীনভাবে উপজেলার ৪৩ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে রাত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলার মোট ১ লাখ ১২ হাজার ৩৯ জন ভোটারের মধ্যে ৫৩ হাজার ৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে খান মো. আবু বকর সিদ্দিকী কাপ পিরিচ প্রতীকে ২৪৮৫০ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জুয়েল (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২০৮৯২ ভোট।


এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে ১৬১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী ওমর ফারুক শাওন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম সোহাগ মৃধা (উড়োজাহাজ) পেয়েছেন ১৫৬৮৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে ২৭৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাচিনা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়শা সিদ্দীকা (কলস) পেয়েছেন ১৭৯১২ ভোট।


নির্বাচনে মাঠ পর্যায়ে দশ জন ম্যাজিস্ট্রেট ও ২ প্লাটুন বিজিবিসহ বিপুল পরিমাণ পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সম্পূর্ণ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা।

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে