নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করছেন উপজেলা প্রশাসন ও পরিষদ।

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন,  উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, বিএনপি, বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের স্লোগানে পুরো স্মৃতিফলক প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।


উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, ওসি হাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ড. আবদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ মল্লিক প্রমুখ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল। 

এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া প্রার্থনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি সমাপ্তি করা হয়।

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে