নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পা‌লিত হ‌য়ে‌ছে।


এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) দিনব‌্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। 


সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সরকা‌রি দপ্তরসমূহ, সামা‌জিক, রাজ‌নৈ‌তিক, পেশাজীবী ও সাংবাদিক  সংগঠ‌নের পক্ষ থে‌কে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শা‌ন্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড়া‌নো হয়। এরপর সেখানে কুচকাওয়াজে থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সাইয়েমা হাসানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে উপস্থিত ছিল।


এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া প্রার্থনা ও সবশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে