নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘর। ছবি: প্রতিনিধি



পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে একটি আধাপাকা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। এতে ঘরের মধ্যে থাকা একটি মোটরসাইকেল সহ আসবাবপত্র ও বিভিন্ন ধরনের মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।


গতকাল বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে চারটার দিকে উপজেলার সুবিদখালী বাজারের বাঁধঘাট এলাকার হাওলাদার বাড়ির শফিকুল ইসলামের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে শফিকুল ইসলামের প্রতিবেশী (পাশের ঘরের) সালাম আকনের স্ত্রী হঠাৎ আগুনের পোড়া গন্ধ ও শব্দ পেয়ে সজাগ হয়ে যায়। এরপর জানালা খুলে পাশের ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ঘরের লোকজনকে ঘুম থেকে জাগায় এবং ডাক-চিৎকার করে। এতে আসপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। 


ঘর মালিক শফিকুল ইসলাম বলেন, আগুনে আমার একমাত্র থাকার ঘর এবং মধ্যে থাকা সকল মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি পরিবার-পরিজন নিয়ে কোথায় থাকবো, কি খাব?- কিছুই বুঝতে পারছি না! আমি সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছি। 


মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুক হোসাইন হাওলাদার বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী কাজ করে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।


আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে