নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জে অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানসহ বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় আরও দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার মহিষকাটা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  মোমবাতি/বিড়ি-সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সময় মাজেদা বেগম (২৮) নামে স্থানীয় এক বাসিন্দা বাসার বাহিরে নামলে পার্শ্ববর্তী বিসমিল্লাহ অটো হাউজ এন্ড মটর ওয়ার্কশপ নামের একটি দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় সে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস টিম ছুটে এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বাজারের আরও দুইটি বসতঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান রবিন ইলেকট্রনিকস ও ফার্নিচার মার্ট (সামনে দোকান, পিছনে বসতঘর) আগুনে পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। এছাড়াও পাশে থাকা আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। 

মির্জাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো.মনিরুল ইসলাম বলেন,  খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। মোমবাতি অথবা বিড়ি-সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আনুমানিক ১২-১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে