নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জে ছাত্রলীগের পাঁচ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার

বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জের তিন ইউনিয়ন শাখা ছাত্রলীগের পাঁচ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়।

বুধবার (২৩ আগস্ট) রাতে ও বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হল- আমড়াগাছিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি বেল্লাল শিকদার, সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সজিব মল্লিক, মাধবখালী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব আহমেদ সানি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক। 

মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে নিজ নিজ ফেসবুক প্রোফাইলে ট্যাটাস দেওয়ায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার কোন সুযোগ নেই। তাই নীতি ও আদর্শ পরিপন্থী কাজ করায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত ছাত্রলীগ নেতাদের দাবি, তারা রাজনৈতিক প্রতিহিংসা ও গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন।একটি গ্রুপ তাদের বিরুদ্ধে ভুয়া আইডি খুলে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস দিয়েছে।  আর তাতেই জেলা নেতৃবৃন্দ যাচাই-বাছাই না করেই তাদেরকে বহিষ্কার করেছেন। 

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে