নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পুরুষের চেয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেইঃ আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ

নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ

"পুরুষের চেয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই" এমন মন্তব্য করে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ আলী আশরাফ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়ে দেশকে উন্নত দেশের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। আপনারা সবাই দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।

শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৫ টার দিকে সুবিদখালী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহাবুবা মোর্শেদা রানু'র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ ও আমড়াগাছিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মোসাঃ মাতোয়ারা বেগম প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রফেসর জসীম উদ্দীন, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন শায়েখ ও উপজেলা ছাত্রলীগ নেতা খাইরুল আলম শাহিনসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় সহস্র্রাধিক নারী।

সমাবেশে প্রধান অতিথি মোহাম্মদ আলী আশরাফ নারীদের উদ্দেশ্যে আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী হিসেবে সব সময় নারীদের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তিনি নারীদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা প্রদান সহ বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দিয়ে নারীদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই নৌকার জন্য কাজ করে সরকারকে আবার ক্ষমতায় আনতে সহযোগিতা করবেন।

উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা, আগামী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (দুমকি-পটুয়াখালী সদর,মির্জাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান তিনি।

আরও খবর



মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৬৬৫ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে